Saturday, March 19, 2016


শিরোনাম দেখে অবশ্যই চমকে গেছেন আপনিও! তাই না? তবে এটি কোন ভুল খবর নয়। সত্যি লেবু দিয়ে চার্জ করতে পারবেন আপনার মোবাইল। কিন্তু কিভাবে? আসুন জেনে নেয়া যাক-

প্রথমে একটি পুরাতন ইউএসবি চার্জার ক্যাবল নিয়ে নেন। ‘ইউএসবি এ’ প্লাগ অর্থাৎ যে পাশটি আপনি সুইচে লাগান সেই অংশ কেটে নিন। কাটার পর সেখানে চারটি তার দেখতে পাবেন। সেখান থেকে দুইটি তার কেটে ফেলুন। সাদা ও সবুজ রংয়ের তার কেটে ফেলুন। এরপর কালো ও লাল রংয়ের তার রেখে দিন এবং সেই দুই তার কারেন্ট পরিবহনের কাজে লাগানো হবে।

এবার কয়েকটি তামার মুদ্রা এবং দস্তা দিয়ে লেপা পিন নিয়ে নিন যা ইলেক্ট্রোড হিসেবে কাজ করবে এবং লেবুর রস ইলেক্ট্রোলাইট হিসেবে কাজ করবে। কিছু তার ও পেপারক্লিপ নিয়ে এদেরকে একত্রে ঐ ভিডিও ক্লিপে যেভাবে প্রদর্শিত হচ্ছে সেভাবে লাগিয়ে নিন।

একটি লেবু ০.৯৫ ভোল্ট জেনারেট বা সাপ্লাই করে। তাহলে যদি ৬টি লেবুকে একত্রে সংযুক্ত করা হয় তাহলে তা ৫.৭ ভোল্ট সাপ্লাই করবে। মোবাইল চার্জ করতে ৫ ভোল্ট কারেন্টের প্রয়োজন হয়, তাহলে ৬টি লেবু চার্জ দেয়ার জন্য যথেষ্ট।

এবার সেই ছয়টি লেবুর সাথে ইউএসবি এর সেই ক্যাবল সংযুক্ত করুন। এরপর আপনার মোবাইল চার্জে দিন। এবার আপনি নিজে এই যাদু দেখতে পারবেন।

Saturday, March 12, 2016

জেল তো নয় এ যেন ফাইভ স্টার হোটেল!


জেলে গিয়ে কে আর পচতে চায়? তবে এ জেল দেখে অনেকেই নিশ্চয় হাত কচলাবেন। ভাবতে বাধ্য হবেন, এমন জেল হলে সেখানে থাকাই ভাল। কারণ? এ জেল তো জেল নয়, আগাগোড়া ফাইভ স্টার হোটেল! বিশ্বাস না হয় নিজের চোখেই দেখুন না এই জেলের অন্দরমহল।

অস্ট্রিয়ায় অবস্থিত জেলটির নাম জাস্টিস সেন্টার লিওবেন। জোসেফ হোসেনসিন এর নক্সা তৈরি করেন। ২০০৪ সালে নভেম্বরে জেলটা তৈরি হয়। বর্তমানে বন্দির সংখ্যা ২০৫।

কারো যদি একা সময় কাটাতে ইচ্ছা করে? তাও হবে। বারান্দায় বসে দেখতে পারেন পাহাড়ি ভিউ। হ্যাঁ, জেলেরই অন্দরমহল। ডাইনিং প্লেস। সঙ্গে রয়েছে এলাহি খাবারের ব্যবস্থাও। রয়েছে সুইমিং পুল। ইচ্ছা করলে বন্দিরা বাস্কেট বল, টেবিল টেনিসও খেলে নিতে পারেন।

এ যেন ঠিক হোটেলের রুম! ঝকঝকে গদি বিছানা, পাশে আরামদায়ক সোফা। জেলে থাকলে নাকি পাথর কাটটে হয়, চাক্কি পিষতে হয়? কে জানত, জেলে সুঠাম শরীরের জন্য জিমেরও বন্দোবস্ত রয়েছে। প্রয়োজনে নিজের ইচ্ছা মতো বন্দিরা খাবারও বানাতে পারেন। কফিতে চুমুক দিতে দিতে পছন্দের চ্যানেলও দেখতে পারেন টিভিতে।

  জেল, ফাইভ স্টার, হোটেল

ইনুর জাসদে ভাঙন


তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদে ভাঙন দেখা দিয়েছে।

শনিবার জাসদের নির্বাচনী অধিবেশন শেষে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া এবং কার্যকরি সদস্য ও সংসদ সদস্য মাইনুদ্দিন খান বাদল পাল্টা কমিটি ঘোষণা দেয়। মাইনুদ্দিন খান বাদল ও তার পক্ষের নেতাকর্মীরা বলেন, তারা ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের কথা বললেও কণ্ঠভোটে হাসানুল হক ইনুকে সভাপতি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক শিরিন আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পাল্টা কমিটিতে কার্যকরী সভাপতি করা হয়েছে মাইনুদ্দিন খান বাদলকে।

নতুন কমিটি ঘোষণার বিষয়ে শরীফ নুরুল আম্বিয়া সাংবাদিককদের বলেন, “‍নির্বাচনী অধিবেশন সুষ্ঠুভাবে হয়নি বলে আমরা এ কমিটি ঘোষণা করেছি।” দলের স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য তাদের কমিটির সঙ্গে রয়েছেন জানিয়ে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‍“আমরা ব্যালটের মাধ্যমে নির্বাচন চেয়েছি। কিন্তু ব্যালটের মাধ্যমে নির্বাচন দেওয়া হয়নি। এমনকি ব্যালটের মাধ্যমে নির্বাচন চাইতে গেলে আমাদেরকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়। অধিবেশন থেকে বের করে দরজাও বন্ধ করে দেওয়া হয়।”

তবে নির্বাচনী অধিবেশন থেকে রাত ১১টা পর্যন্ত কোনো কমিটি ঘোষণা করা হয়নি বলে দাবি করেছেন ইনুর নেতৃত্বাধীন অংশের নেতা শিরিন আক্তার।

উল্লেখ্য, স্বাধীন দেশে আওয়ামী লীগ থেকে বেরিয়ে ১৯৭২ সালে জাসদ গঠিত হয়। আওয়ামী লীগ থেকে বেরিয়ে জাসদ গঠনের পর বঙ্গবন্ধু সরকারের চরম বিরোধিতা ছিল দলটির। তবে ’৮০ এর দশকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে যোগ দেয় দলটি।

  ইনু, জাসদ, তথ্যমন্ত্রী

মূল পর্বের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

ডাচদের বিপক্ষে স্বস্তির জয়ের পর আইরিশদের বিপক্ষে বৃষ্টি ছিনতাই করে নিয়ে যায় টাইগারদের জয়। তাই ওমানের বিপক্ষে বাছাই পর্বের শেষ ম্যাচ তৈরি হয়েছে অলিখিত সেমিফাইনালে। এ ম্যাচের জয়ী দল খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের মূল পর্ব। এ লক্ষ্যে আজ ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রাত আটটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ওমান।

এশিয়া কাপের ফাইনাল খেলার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের মাত্র এক দিন আগে টাইগাররা পৌঁছায় ধর্মশালায়। প্রথম ম্যাচে ভ্রমণ ক্লান্তি, অপরিচিত কন্ডিশন আর সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার ফুট উঁচুতে অবস্থিত স্টেডিয়ামে মাত্র এক সেশন অনুশীলন করে মাঠে নামে বাংলাদেশ। তারপরও সকল প্রতিবন্ধকতাকে জয় করে নেদারল্যান্ডসের বিপক্ষে ভালভাবেই উতরে যায় টাইগাররা।

আয়ারল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে মাত্র আট ওভার ব্যাটিং করার সুযোগ পায় বাংলাদেশ। তামিম ইকবালের ব্যাটিং তাণ্ডবে মাত্র ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে টাইগাররা। এমন ব্যাটিংয়ের পর সাম্প্রতিক সময়ে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশের জয় অনেকটা অনুমিতই ছিল; কিন্তু বেরসিক বৃষ্টি ধুয়ে নিয়ে ম্যাচটিকে। ফলে বাধ্য হয়েই পয়েন্ট ভাগাভাগি করতে হয় মাশরাফিদের।

ওয়ানডেতে বাংলাদেশ নিজেদের জায়ান্ট হিসাবে গড়েছেন আগেই। এবার টি-টোয়েন্টিতেও দারুণ সফলতা পাচ্ছে দলটি। পাকিস্তান-শ্রীলঙ্কার মত দলগুলোকে হারিয়ে কিছুদিন আগেই এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে থাকা ভারতের বিপক্ষে ফাইনালে হারলেও দারুণ লড়াই করে পাচ্ছেন ক্রিকেট বোদ্ধাদের উচ্ছ্বসিত প্রশংসা। তাই ওমানের বিপক্ষে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে সহজ জয়ই হওয়ার কথা মাশরাফিদের।

এখন পর্যন্ত কোন আন্তর্জাতিক ম্যাচে ওমানের মোকাবেলা করেনি বাংলাদেশ। তাই সম্পূর্ণ অপরিচিত এ দলটির বিপক্ষে একটু বেশি সাবধানী টাইগাররা। অলিখিত সেমিফাইনাল হয়ে যাওয়ায় এ ম্যাচ একটু চাপেই থাকবে বাংলাদেশ। এ প্রসঙ্গে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘শেষ ম্যাচটি আমাদের জন্য অবশ্যই চাপের। ওমান ভালো ক্রিকেট খেলছে, ওদের এভাবে খেলতে দেখাও দারুণ। এখন আমাদের দুই দলেরই পয়েন্ট তিন। রান রেটে যদিও আমরা এগিয়ে আছি। আমরা আত্মবিশ্বাসীও আছি। যেভাবে খেলে আসছি, সেভাবে খেলতে পারলে আমরা ভালো করব।’

অপরদিকে প্রথমবারের মত বিশ্বকাপের মঞ্চে খেলতে এসে টুর্নামেন্টের শুরুতেই শক্তিশালী আয়ারল্যান্ডকে হারিয়ে চমকে দেয় ক্রিকেটবিশ্বকে। দারুণ লড়াই করে দুই উইকেটে আইরিশদের হারায় আরব দেশটি। ডাচদের বিপক্ষে পরের ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তাদের সংগ্রহও বাংলাদেশের সমান তিন পয়েন্ট। তাই মূল পর্বের যাওয়ার দারুণ সুযোগ কাজে লাগাতে দারুন আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে আইসিসির সহযোগী এ দেশটি।

  টি-টোয়েন্টি, বিশ্বকাপ, মূল পর্ব

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩


চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই ছেলে ও মা রয়েছেন। রোববার সকাল ৭ টায় জোড়ারগঞ্জ থানার তিতাবটগাছ এলাকায় এ ঘটনা ঘটে।

জোরালগঞ্জ থানার অপিসার ইনচার্জ জাহিদুল কবির জানান, সিএনজি চালিত অটো রিকশা ও পিকআপ ভ্যানের সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে তিনি জানাতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক সেনা সদস্যের দুই ছেলে এবং স্ত্রী ঢাকা থেকে নৈশ কোচ যোগে ভোরে বারৈয়ারহাট পৌঁছান। তারা সিএনজি চালিত আটো রিকশা নিয়ে মুহুরী প্রজেক্ট রোড হয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে তিতাবটগাছ এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই ছেলে মারা যায়। পরে মাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনিও মারা যান।

হাইওয়ে পুলিশের জোরালগঞ্জ ফাড়িরঁ ইনর্চাজ ফরিদ উদ্দিন জানান, পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ক্ষতিগ্রস্থ গাড়ি দু’টি সরানো হয়। যেহেতু মহাসড়কের বাইরে এ দুর্ঘটনা তাই বিষয়টি থানা পুলিশ দেখছে।

  চট্টগ্রাম, দুর্ঘটনা, নিহত

এ বছরই ৩ লাখ অভিবাসী নেবে কানাডা


চলতি বছর ৩ লাখেরও বেশি অভিবাসী নেয়ার ঘোষণা দিয়েছে কানাডা সরকার। অভিবাসন মন্ত্রী জন ম্যাককালাম গত ৮ মার্চ জাতীয় সংসদে উপস্থাপিত বার্ষিক প্রতিবেদনে সরকারের এ পরিকল্পনার কথা জানান।

অভিবাসী বিষয়ে নতুন এ পরিকল্পনায় দেশটিতে বসবাসকারী বিদেশি নাগরিকদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের পুনর্মিলন এবং শরণার্থী শ্রেণিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। দেশটির সংসদে প্রতিবেদন উপস্থাপন করে মন্ত্রী বলেন, ‘সবার জন্য কানাডার দরজা আবারো উন্মুক্ত হচ্ছে।’ পরিকল্পনা অনুযায়ী, ২০১৬ বর্ষে ৩ লাখ ৫ হাজার অভিবাসী নেবে দেশটি, যা ২০১৫ সালের চেয়ে ২১ হাজার বেশি।

পরে এক সংবাদ সন্মেলনে সরকারের অভিবাসন নীতি ব্যাখ্যা করেন অভিবাসন মন্ত্রী জন ম্যাককালাম। বলেন, ‘চলতি বছর আরও বেশী সংখ্যক নতুন অভিবাসী গ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’ কানাডার ইতিহাসে অভিবাসী গ্রহণে এ সংখ্যা সর্বোচ্চ জানিয়ে অভিবাসন মন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নে অভিবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং উদার কর্মসূচির মধ্য দিয়েই আজকের কানাডা গড়ে উঠেছে। অনেক প্রতিভাবান এবং কর্মঠ উদ্যোক্তা এদেশকে তাদের পছন্দের জায়গা হিসেবে বেছে নিয়েছেন।’

সংসদে অভিবাসী বিষয়ে পরিকল্পনা উপস্থাপন করে মন্ত্রী বলেন, ‘নতুনদের স্বাগত জানাতে কানাডা বরাবরই উদার। পরিবারের সদস্যদের দ্রুততম সময়ের মধ্যে একত্রিত হওয়ার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। এছাড়া মানবিক বিষয়কে গুরুত্ব দিয়ে শরণার্থীদের পুনর্বাসনের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।’

অভিবাসন মন্ত্রী জন ম্যাককালাম জানান, ‘পরিবারের সদস্যদের পুনর্মিলন শ্রেণিতে অতিরিক্ত তহবিল বরাদ্দ দেয়া হবে। এদেশে যাদের ভাই-বোন আছে সেসব আবেদনকারীর জন্য এক্সপ্রেস এন্ট্রি কর্মসূচিতে অতিরিক্ত পয়েন্ট দেয়া হবে যেন এদেশে আসা তাদের জন্য সহজ হয়।’

‘কানাডায় বসবাসকারী কারো স্ত্রী বা স্বামী আসার সঙ্গে সঙ্গে স্থায়ী বাসিন্দার মর্যাদা দেয়া হবে। বিদ্যমান আইনে ২ বছর অপেক্ষার যে বিধান রয়েছে তা পরিবর্তন করা হচ্ছে।’ মন্ত্রী আরও বলেন, পরিবারের নির্ভরশীল ছেলে-মেয়েদের সর্বোচ্চ বয়স সীমা ১৯ থেকে বাড়িয়ে ২২ বছর করা হবে। এর ফলে আরও বেশি সংখ্যক অভিবাসী কানাডার নাগরিক হওয়ার সুযোগ পাবেন এবং স্থায়ী বাসিন্দাদের ছেলেমেয়েদের কানাডায় আসা সহজ হবে।’

তিনি বলেন, ‘পরিবারের সদস্যরা একসঙ্গে থাকলে জীবন-যাপন অনেক সহজ হয়। এতে ওই পরিবারের কমোক্ষম সদস্যরা আরও বেশি পরিশ্রম করতে উদ্বুদ্ধ হয় এবং দেশও অর্থনৈতিকভাবে লাভবান হয়।’ অভিবাসীরা এদেশে যেন আরও সফলতা অর্জন করতে পারে বর্তমান সরকার সে লক্ষ্যেই কাজ করছে এবং দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে জানান জন ম্যাককালাম

কানাডা ২০১৪ সালে ২ লাখ ৬০ হাজার ৪০৪ অভিবাসিকে স্থায়ী বাসিন্দা হিসেবে গ্রহণ করে। এর মধ্যে দক্ষ শ্রেণিতে ছিল ১ লাখ ৬৫ হাজার ৮৯, পারিবারিক শ্রেণিতে ৬৬ হাজার ৬৬১ অভিবাসি এবং শরণার্থী শ্রেণীতে ২৮ হাজারের কিছু বেশী। চলতি বছর ৫৫ হাজার ৮০০ শরণার্থী গ্রহণ করা হবে। এর মধ্যে ফেব্রুয়ারির শেষ নাগাদ ২৫ হাজার সিরীয় শরণার্থী ইতোমধ্যে পৌঁছেছে। সিরিয়া ছাড়াও কঙ্গো, কলম্বিয়া এবং ইরিত্রিয়া থেকে উল্লেখযোগ্য সংখ্যক শরণার্থী গ্রহণ করার পরিকল্পনা নিয়েছে কানাডা।

  অভিবাসী, কানাডা